প্রকাশিত: ৩১/০৫/২০২০ ৩:৪৪ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি:
কোতোয়ালী থানার করোনা সেলের দায়িত্বে থাকা এসআই ইকবাল ভূইয়ার পর এবার করোনা আক্রান্ত হয়েছেন ওসির গাড়ি চালক বাহাদুর। শরিবার রাতে চমেক হাসপাতালের ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে চালকের দায়িত্বে থাকা পুলিশ কনেস্টেবল বাহাদুরের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এরপর রোববার থেকে থানার নিজ রুমে অফিস না করে হোম কোয়ারান্টাইনে গেছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি ১৪ দিনের জন্য থানা কম্পাউন্ডের ভেতর ওসির বাংলোয় কোয়ারেন্টাইনে থাকবেন।

বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আমার গাড়ির ড্রাইভারের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তাই আজ থেকে সর্তকতার অংশ হিসেবে আমি থানা কম্পাউন্ডের ভেতর বাসায় কোয়ারেন্টাইনে থাকব ১৪ দিন। তবে এখনো আমি সুস্থ্য আছি। সকলে দোয়া করবেন।’

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer