ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০২/২০২৫ ৪:২৩ পিএম

জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব মহান আল্লাহর, নেতৃত্বে ছাত্র-জনতা বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, কোনো মাস্টার মাইন্ড জামায়াতে ইসলামী বিশ্বাস করে না। শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের এক কর্মী সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, ১৫ বছর আন্দোলন করেও স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয়নি, এটাই বাস্তবতা। আর এই ১৫ বছরের ধারাবাহিকতায় ছাত্র-জনতার নেতৃত্বে ফ্যাসিজমের ওপর শেষ আঘাত হানা হয়।

৫ আগস্টের একদিন আগেও কেউ জানত না, ভারতে পালানো স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এভাবে পতন হবে। সবার মুখে শুধু একটাই কথা, কিভাবে কী হয়ে গেল। অনেকেই এটার কৃতিত্ব দাবি করে বলে, অমুক ভাই মাস্টার মাইন্ড, তমুক নেতা মাস্টার মাইন্ড।

বন্দি এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, সব কিছুই মহান আল্লাহর পরিকল্পনা, যার বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে ছাত্র-জনতা।

এখানে কোনো মাস্টার মাইন্ড জামায়াত ইসলামি বিশ্বাস করে না।’
জামায়েত ইসলামী নিবন্ধন ফেরত পায়নি অভিযোগ করে আমির বলেন, জামায়াত একটি মাত্র দল যাদের শীর্ষ ১১ জন নেতাকে খুন করা হয়েছে, একটি মাত্র দল যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারাদেশের সব অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এটি একটি মাত্র দল যে দলের নিবন্ধন ও লোগো কেড়ে নিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

মানুষের মুক্তির জন্য আল্লাহর আইন বাস্তবায়ন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা চেয়ে শফিকুর রহমান বলেন, যারা কালো তারা তো কালোর সঙ্গেই বন্ধুত্ব করবে, তারা সাদাকে সত্য বলবেন কিভাবে।

পেঁচার জাত দিনে চোখ বন্ধ করে থাকে বলে সূর্যের আলো দেখতে পায় না, এই পেঁচার জাত না চাইলেও জামায়াতে ইসলামীর হাত ধরেই বাংলাদেশে কুরআনের আলো পৌঁছাবে।
সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মওলানা নূর আহমদ আনোয়ারী সভাপতিত্ব করেন জেলা সেক্রেটারি জহেদুল ইসলাম ও শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ সাকিলের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্ম পরিষদ অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগর আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল, সাবেক জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, মুফতি হাবিব উল্লাহ, এ্যাড. ফরিদ উদ্দিন ফারুকী ও এ্যাড. শাহজালাল চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা। সুত্র: কালেরকন্ঠ

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer