প্রকাশিত: ২৬/০৬/২০২০ ৮:১২ এএম

কক্সবাজারের টেকনাফে ৩৫ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ মো. ইয়াছিন নামের ১৫ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে টেকনাফ-কক্সবাজার সড়কের লেদা এলাকা থেকে তাকে আটক করা হয়।

মো. ইয়াছিন টেকনাফের মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিজাম উদ্দিনের ছেলে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় হ্নীলা থেকে টেকনাফগামী একটি অটোরিক্সার সিটের নীচে রাখা অবস্থায় পাওয়া যায় ৩৬ হাজার ৯৬০টি ইয়াবা। পরে ইয়াবা পাচারকারি রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক মূল্য এক কোটি ৭ লাখ টাকা। আটক রোহিঙ্গা কিশোরকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer