প্রকাশিত: ০৫/০৮/২০১৮ ১০:৪৬ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৫ পিএম

এম,এস রানা উখিয়া
প্রতিবাদি গ্রামবাসীর সহযোগিতায় চোলাই মদের আস্থানা গুড়িয়ে দিয়েছে উখিয়া থানা পুলিশ। এসময় বিপুল পরিমান মাদক সহ রিটা বড়ুয়া বড়ুয়া (৪০) শ্যামল বড়ুয়া (৪৫) পিতা কালু বড়য়া, শ্যামল বড়ুয়ার স্ত্রী সন্ধা বড়ুয়া সহ ৩ জন কে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ ছিল উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার উত্তর বড়ুয়া পাড়ার কালু বড়ুয়ার পুত্র শ্যামল বড়ুয়া, মেয়ে রিটা বড়ুয়া, মল্লিকা বড়ুয়া, জুনু বড়ুয়ার স্ত্রী রিনা বড়ুয়া, সুনো বড়ুয়ার স্ত্রী উলাসী বড়ুয়া, সুনিল বড়ুয়া স্ত্রী বিনা বড়ুয়া, সাখী বড়ুয়া সহ ১০/১২ জন মহিলা তাদের বাড়িতে দীর্ঘদিন যাবত ইয়াবা,বিয়ার গাঁজা, দেশী চোলাই মদ তৈরী ও প্রকাশ্যে বিক্রি করে আসছিল। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন হওয়ার পর গত ৪ আগস্ট শনিবার রাত ৯ টার দিকে উখিয়া থানার এস আই মোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে কোটবাজারের বহুল আলোচিত উত্তর বড়ুয়া পাড়ার মাদকের আস্থানাটি স্থানীয়দের সহযোগিতায় গুড়িয়ে দেয়। মাদক ব্যাবসায় জড়িত মুল হুতারা পুলিশের অভিযানের আগাম সংবাদ পেযে পালিয়ে গেলেও বিপুল পরিমান চোলাই মদ সহ বিক্রেতা রিটা বড়ুয়া, শ্যামল বড়ুয়া, তার স্ত্রী সন্ধা বড়ুয়াকে আটক করে। এদিকে কোটবাজার উত্তর পড়ুয়া পাড়ার চোলাই মদ তৈরী ও বিক্রির হাট খ্যাত মাদকের আস্থানা গুড়িয়ে দেয়ায় উখিয়া থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer