প্রকাশিত: ০৪/০২/২০১৭ ৮:১৬ এএম

ফারুক আহমদ, উখিয়া::

উখিয়ার কোটবাজার ষ্টেশনে দু-পক্ষের মধ্যে হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা ধর্মঘট পালনও মৌন মিছিল করেছে। উখিয়া থানার পুলিশ কড়া নজরদারী ও টহল জোরদার করায় বড় ধরণের ঘটনা থেকে রক্ষা পায়। বর্তমানেও দু-পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষ দর্শীরা জানান গত বৃহষ্পতিবার রাত ১১টার দিকে কোটবাজার ওয়ালটন চত্বরে মেম্বার রফিক আহমদের সাথে আনাস মেডিকেল হল এর মালিক শাহনেওয়াজের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে হাতাহাতি হয়। ঘটনাটি এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে বড় আকার লাভ করে। রাতে ষ্টেশনে মহড়া শুরু হলে ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করে। সোনারপাড়া সড়কের স¦াদ কনফেকশনারীতে হামলা করে একদল যুবক। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী, হলদিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম দু -পক্ষের মধ্যে সমবোঝতা বৈঠকের আশ্বাস দিলে দোকান মালিক সমিতির ডাকা বিকেলের মানবন্ধন কর্মসূচি প্রত্যাহার করে নেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ এপ্রসঙ্গে বলেন যে কোন ধরণের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer