প্রকাশিত: ১৯/০৩/২০২০ ৮:০৬ পিএম

সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন, আরডিসি মো. নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা, সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলামসহ অজ্ঞাত আরও ৩৫/৪০ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

সাংবাদিক আরিফুল হাসপাতালে ভর্তি থাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে কুড়িগ্রাম সদর থানায় তার পক্ষে অভিযোগ দাখিল করেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ক্রাইম রিপোর্টার নুরুজ্জামান লাবু। অভিযোগ গ্রহণ করেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ রাত সোয়া ১২টায় অভিযুক্ত ব্যক্তিগণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক আরিফুলের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারপিট করে তাকে তুলে নিয়ে আসে। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে এনকাউন্টারের চেষ্টা চালায়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আবারও নির্যাতন করে মাদকের মামলা দিয়ে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে জেলে পাঠানো হয়।

অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন,পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer