প্রকাশিত: ০২/০৪/২০২১ ৮:৩৯ এএম , আপডেট: ০২/০৪/২০২১ ৯:১৫ এএম

বিশেষ প্রতিনিধি,উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং বাজারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমানের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আগুনে পুড়ে তিনজন মারা গেছেন।
নিহতেরা হলেন- আনসারুল্লাহ, ফরিদুল ইসলাম ও মুহাম্মদ আয়াছ । নিহত তিনজনের বয়স ২০ থেকে ২৫ বছর। তারা তিনজনই দোকানের কর্মচারী। তিনজনই রোহিঙ্গা নাগরিক।
এ তথ্যটি নিশ্চিত করেছেন রাজাপালং ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বাজার কমিটির সভাপতি হেলাল উদ্দিন ।

শুক্রবার ভোর রাত আড়াইটায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে এ আগুন লাগে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ইমদাদুল হক।

প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি ।

ইমদাদুল বলেন, ভোররাত আড়াইটায় উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে মার্কেটের এক দোকানে আগুন লাগে। পরে খবরটি স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে।

খবর পেয়ে সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এক পর্যায়ে ভোর রাত সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগে বেশ কিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনা ভস্মিভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও সহযোগিতা করেছে। ঘটনার খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিসের এ স্টেশন দলনেতা বলেন, আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি।

উল্লেখ্য যে, গত ২২ শেষ মার্চ সোমবার উখিয়ার বালুখালীসহ পাঁচটি আশ্রয় শিবিরে আগুনে ১০হাজার বসতি পুড়ে যাওয়ার পাশাপাশি ছয় শিশুসহ অন্তত ১১জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪৫০জন, গৃহহীন হয়েছিল ৪৫হাজার মানুষ।নিখোঁজ ছিল অন্তত ৪০০জন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer