প্রকাশিত: ০১/০৯/২০১৮ ৬:০১ পিএম

উখিয়া নিউজ ডটকম;:
উখিয়ার কুতুপালং বাজার থেকে ৩ হাজার ৮ শ ৮৫ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে তাদের এসব ইয়াবাসহ আটক করা হয়।

আটকরা হলেন, কুতুপালং রোহিঙ্গা শিবিরের ই ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে হোসেন আহমদ (৩০) ও টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের বাসিন্দা মৃত সামসুল ইসলামের ছেলে ছানাউল্লাহ (৪০)।

শনিবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, কিছু ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য কুতুপালং বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...