প্রকাশিত: ০৪/০১/২০২০ ৭:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার নয়শত পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ক্যাম্প পুলিশ।

শনিবার সকাল দশটার দিকে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদের ছেলে চাঁন মিয়া (৩২) ও দিল মোহাম্মদের ছেলে নুরুল আলম (১৫)।

এ ব্যাপারে উখিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

শনিবার বিকালে আটককৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরন করা হয়েছে। মধুরছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর ইয়াবা সহ দুই রোহিঙ্গা আটকের সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer