গণহত্যার বিচারে কী আছে ভাগ্যে, বড় পর্দায় তাকিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীরা
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখছেন হাজারো ...

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রাস্তার মাথা এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খান জানান, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত