প্রকাশিত: ০৫/০৩/২০২০ ৯:৩৪ এএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মনিরামজোত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. মোস্তফা কামাল। সে মিয়ানমারের মংরার মো. কাসেমি ও ফিরোজা খাতুনের ছেলে। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ১২ নম্বর কুতুপালং ক্যাম্পের সদস্য সে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়দানদিঘী মনিরামজোত এলাকায় জেলা ইজতেমা মাঠে সন্দেহ হলে এনএসআইয়ের মাঠপর্যায়ের একজন কর্মকর্তা তাকে আটক করে। পরে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে নিজেকে রোহিঙ্গা হিসেবে স্বীকার করেছে মোস্তফা। ক্যাম্প থেকে পালিয়ে ঢাকা হয়ে সে ইজতেমা এলাকায় আসে বলে পুলিশকে জানিয়েছে সে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, তাকে থানা হাজতে রাখা হয়েছে। পুলিশি প্রহরায় তাকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে পৌঁছে দেওয়া হবে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer