প্রকাশিত: ১৮/০৭/২০১৭ ৫:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়ার উপজেলার কুতুপালং গ্রামকে ইয়াবা মুক্ত করার লক্ষ্যে সচেতন কুতুপালং গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুতুপালং রাস্তার মাথা স্টেশনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা, অবিলম্বে কুতুপালং গ্রামের চিন্হিত ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানান। বক্তারা আরো বলেন, স্থানীয় কিছু মুনাফালোভী মাদক ব্যবসায়ী ও মিয়ানমার থেকে আগত রোহিঙ্গারা মিলে কুতুপালং গ্রামকে মাদকের স্বর্গরাজ্যে পরিনত করার পায়তারা করছে। তাই ছাত্র-যুব সমাজকে মাদক ও ইয়াবার হাত থেকে রক্ষা করার জন্য সবাইকে আরো সচেতন হয়ে এসব মাদক ব্যসায়ীদের প্রতিহত করার আহবান জানান।
ছাত্রলীগ নেতা আনিসুল মোস্তফার পরিচালনায় মানববন্ধনোত্তর সমাবেশে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান, তরুন যুবনেতা হেলাল উদ্দিন, কক্সবাজার সরকারী কলেজের প্রভাষক ওবায়দুল হক খান, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মাঝি, আবদুল আজিজ, শিক্ষক সজীব বড়ুয়া, এনজিও কর্মকর্তা রাশেদুল হক খান, এনামুল হক সুজন, ছাত্রলীগ নেতা ইমরান খান, মোঃ সেলিম, আবু তাহের প্রমূখ।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer