প্রকাশিত: ৩০/০৫/২০২১ ১১:২৬ এএম

ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনার। আগামীকাল সোমবার (৩১ মে) সেখানে যাবেন তাঁরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, চার দিনের সফরে আজ রবিবার (৩০ মে) ঢাকায় আসছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার ইউএনএইচসিআর’র সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগস। ঢাকা থেকে তাঁরা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। একই সঙ্গে ভাসানচরেও যাবেন।

এই প্রথমবার ভাসানচর যাচ্ছেন ইউএনএইচসিআর’র কোনো প্রতিনিধি দল। বাংলাদেশ সফরকালে দলটি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন। একইসঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন দলের সদস্যরা।

সূত্র জানায়, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘকে যুক্ত করতে চায় সরকার। সেই লক্ষে সরকার থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের অংশ হিসেবেই এ দুই সহকারী হাইকমিশনার ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...