প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ৬:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৪ পিএম

বার্তা পরিবেশক::
শুভ কাজে সবার পাশে থাকার অঙ্গীকার নিয়ে কক্সবাজারে কালের কন্ঠ-শুভসংঘের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে কক্সবাজার পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্টানে এ কমিটি গঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজীব দেব দাশ। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারে কর্মরত দৈনিক কালের কন্ঠ’র সিনিয়র রিপোর্টার তোফায়েল আহমদ।

সমাজে ভাল কাজে এগিয়ে আসার গুরুত্বারোপ করে অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মিজানুর রহমান, সাংবাদিক দীপক শর্মা দীপু, আরাফাত সাইফুল আদর, আরিফুর রহমান রাজু সহ অন্যান্যরা।

অনুষ্টানে আলাপ-আলোচনা শেষে রাজীব দেব দাশকে সভাপতি, মোঃ ফরিদুল আলম ফরিদ ও আবু ইউছুফকে সহ সভাপতি আরাফাত সাইফুল আদর সাধারণ সম্পাদক, মোঃ আবছার উদ্দিন ও মিথুন দাশ যুগ্ন সম্পাদক, সুভাষ দাশ সাংগটনিক সম্পাদক, রাজীব বিশ্বাস কোষাধ্যক্ষ, এম হাছান সমাজ কল্যাণ সম্পাদক, আসিফ সাইফুল আবীর দপ্তর সম্পাদক, প্রশান্ত মিত্র ক্রীড়া সম্পাদক, কানিছ ফাতেমা সুমি নারী বিষয়ক সম্পাদক, বৃষ্টি বড়–য়া সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক, নয়ন চক্রবর্তী প্রচার ও প্রকাশনা সম্পাদক করে শুভসংঘ কক্সবাজার জেলা কমিটি পুণর্গঠন করা হয়েছে।

এ ছাড়াও জেলা শুভসংঘ কার্যকরি কমিটিতে সদস্য করা হয়েছে আবদুল্লাহ আল মামুন, এনামুল হক, মোঃ জাহেদুল্লাহ, আরিফুর রহমান রাজু, আসাদ কামাল তানিম, আঁচল দাশ শশী, রাশেদুল ইসলাম সোহেল, মিঠুন দে, মোঃ আজিজ, আরিফ উল্লাহ, রিটু বড়–য়া, নুরুল আমিন, পপি ভট্টাচার্য, জয় চক্রবর্তী, দূর্জয় বড়–য়া ও রিয়াদ চৌধুরী।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer