প্রকাশিত: ০৭/০৮/২০১৮ ৯:২৯ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪০ পিএম

উখিয়া নিউজ ডটকম:;
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহত কর্মী ও শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান শেখ হাসিনা।

এ সময় হামলায় এক চোখ বিকল হয়ে যাওয়া সেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ চারজন শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাদের বিদেশে পাঠানোর নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক, ডা. হাবিবে মিল্লাত ও দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

গত ৪ আগস্ট বিকালে জিগাতলা ও ধানমন্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের কার্যালয়ের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হন। এ সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...