প্রকাশিত: ০৪/০৫/২০২২ ১০:৩৪ পিএম
উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সহধর্মিনী কাওসার জাহানের দেওয়া ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদ করেছেন উখিয়া টেকনাফের সংসদ সদস্য শাহীনা আক্তারের স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

৩ মে আবদুর রহমান বদির নিজস্ব ফেসবুক আইডিতে করা প্রতিবাদে তিনি উল্লেখ করেছেন ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচন করতে পারছিনা বলে মাননীয় প্রধানমন্ত্রী আমার সহধর্মিনী শাহিনা আক্তারকে নৌকা প্রতীক বরাদ্দ দেন। অথচ আমার চাচি শাশুড়ি আবেদীন সাহেবের পায়ে ধরে নৌকা প্রতীক শাহীন আক্তারকে পাইয়ে দিয়েছেন বলে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে মানহানি না করার অনুরোধও করেছেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

আবদুর রহমান বদির দেওয়া ফেসবুক স্ট্যাটাস

ইতিপূর্বে গত ৩১ এপ্রিল উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী সহধর্মিনী কাউসার জাহানের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যাতে উল্লেখ করা হয় আবেদীন সাহেবের পায়ে ধরে যাকে নমিনেশন এনে দিয়েছিলেন আমার স্বামী সে আসলে সে পদে যোগ্য নয়। সে শুধু তার ভাই ও তার স্বামী দিয়ে আমার স্বামীর ক্ষতি করতেই ব্যস্ত। একটি ভালো কাজও কেউ করতে দেখেনি। অযোগ্য কে সম্মানিত করে বড় পাপ করেছি। তার ভাই তার নমিনেশন ক্যানসেল করতে ১০ জনে মিলে গণভবনে চেষ্টা করেছিল। যার জন্য আমার স্বামী এত বড় ত্যাগ করল সেই ইবএখন আমার স্বামীকে মেরে ফেলার ষড়যন্ত্র করতেছে। তবে আমার বিশ্বাস রাখে আল্লাহ মারে কে।

কাওসার জাহানের দেওয়া ফেসবুক স্ট্যাটাস

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...