ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/১০/২০২৩ ৮:১০ পিএম

বিভিন্ন সময় সীমান্ত অতিক্রম করার অপরাধে মিয়ানমার বাহিনীর হাতে গ্রেফতার হওয়া ২৯ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে। মূলত দায়েরকৃত মামলায় সেদেশে কারাভোগ শেষ হওয়ায় তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাসুদ রানা।

তিনি জানান- বিভিন্ন সময় মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ (বিজিপি) ও নৌ-বাহিনীর হাতে গ্রেফতার হওয়া ২৯ বাংলাদেশি নাগরিকের কারাভোগ শেষ হয়েছে। বিজিবির উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হবে মঙ্গলবার (৩ অক্টোবর)।

তিনি আরও জানান- মঙ্গলবার সকালে মিয়ানমারের মংডুতে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। তারপর দুপুর ১২ টার দিকে ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমে তুলে ধরবেন।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...