উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১২/২০২৩ ৩:০৬ পিএম

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ইসলামী বক্তা মুফতি আমির হামজা জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি কারাগার থেকে বের হন।

তার জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, আমির হামজা ২০২১ সালের ৩১ মে থেকে কাশিমপুর কারাগার বন্দি ছিলেন। তার হাজতি নং ছিল হাজতী নং-৮৬১/২১।

গত ৪ ডিসেম্বর ঢাকার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে জামিনের আদেশ দেন। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে আজ কারাগার হতে মুক্তি দেওয়া হয়েছে। মওলানা আমির হামজার বিরুদ্ধে (১) দারুসসালাম থানার মামলা নং-২৪(১০)২০ ২০, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/ ১১ এবং (২) শেরেবাংলা নগর থানার মামলা নং-০৪(৫)২১, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬(২) এর (আ)(ঈ)/৮/৯ রুজু আছে।

২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...