প্রকাশিত: ২২/০৮/২০১৮ ১:৩২ পিএম

ঢাকা: দেশবাসী, বিশ্ব মুসলিম সম্প্রদায়, দলের নেতাকর্মী ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে কারাগার থেকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি দলের চেয়ারপারসনের স্বজনরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। স্বজনদের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।’

রিজভী আহমেদ দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বিবৃতির মাধ্যমে দেশবাসী‌সহ সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।’

ঈদযাত্রা নিয়ে রিজভী বলেন, ‘পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মানুষ চরম দুর্ভোগের শিকার হয়ে বাড়ি ফিরছেন। সড়কে লাশের সংখ্যা বেড়েই চলেছে। গতকালও সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং গুরুতর আহত হয়েছেন শতাধিক।’

সড়ক পথে মানুষকে নিরাপদে বাড়ি ফেরাতে ওবায়দুল কাদের সাহেব ব‍্যর্থ হয়েছেন মন্তব্য করে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের কয়েকদিন আগে বলেছিলেন এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক। কিন্তু আমরা কী দেখলাম? প্রতিবারের মতো এবারের ঈদ যাত্রাও হয়েছে দুর্বিষহ-বেদনাদায়ক। ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে অনেক বাড়িতে।’

এ সময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...