উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১২/২০২৪ ৫:১৬ পিএম

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, মো. সাইফুল ইসলাম গোপালগঞ্জ পুলিশের ডিএসবিতে এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি আড়পাড়ায় ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। সাইফুল ফরিদপুর জেলার সালতা উপজেলার নাকুল হাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, সাইফুল আড়পাড়ায় অনুষ্ঠিত ওলামা দলের কর্মী সম্মেলনে দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছেলেন। সম্মেলন স্থলের পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। দুর্ঘটনার সময় তিনি রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় টেকেরহাটগামী একটি দ্রুতগতির কাভার্ট ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় কাভার্ট ভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...