টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা
টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় বৃদ্ধ গাড়িচালককে রাস্তায় কান ধরে সিজদা করার ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন তাকে কক্সবাজার পুলিশ লাইন্সে ক্লোজডের নির্দেশ দেন।
পাশাপাশি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন পুলিশ সুপার।
পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনজুর কাদের মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত