বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৬/১২/২০২২ ৯:৫২ এএম , আপডেট: ০৬/১২/২০২২ ৯:৫৫ এএম

কক্সবাজারের রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের আরো ১০ সদস্য কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছেন। এর পূর্বে দুই দফায় মুহিবুল্লাহর পরিবারসহ ২৫ জন স্বজন কানাডায় গিয়েছেন। এবার তৃতীয় দফায় তার পরিবারের আরো ১০ সদস্য কানাডায় যাচ্ছেন।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ওই ১০ জন।
উখিয়া ট্রানজিট পয়েন্টের রোহিঙ্গারা জানান, মুহিবুল্লাহর মেয়ের জামাই নওখিমের বড় ভাই রশিদ উল্লাহ ও মো. সেলিমের দুই পরিবারের ১০ সদস্যকে কানাডায় নেওয়ার কথা বলে কুতুপালং ট্রানজিট পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, মুহিবুল্লাহর স্বজন দুই পরিবারের ১০ সদস্য কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছেন। তাদের কানাডায় যাওয়ার সকল প্রক্রিয়া শেষে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে কানাডায় রওনা দেওয়ার কথা রয়েছে তাদের।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মুহিবুল্লাহর পরিবারের আরো ১০ সদস্য তৃতীয় দফায় কানাডায় যাচ্ছেন। গতকাল সোমবার সকালে তারা রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। এর পূর্বে দুই দফায় মুহিবুল্লাহর ২৫ জন স্বজন কানাডায় গিয়েছেন।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এরপর তার পরিবারের সদস্যদের ক্যাম্প থেকে সরিয়ে উখিয়া ট্রানজিট পয়েন্টে কঠোর নিরাপত্তায় রাখা হয়। তাদের নিরাপত্তায় অন্য কোনো দেশে পাঠানোর প্রক্রিয়া করা হয়। তারই অংশ হিসেবে তিন দফায় কানাডায় নেওয়া হয় তাদের

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...