প্রকাশিত: ০২/০৯/২০১৬ ১০:০৮ এএম

nusrat-jahan20160902093753ডেস্ক রিপোর্ট ::

কানাডার রাজধানী অটোয়ায় ট্রাকচাপায় নূসরাত জাহান (২৩) নামে এক বাংলাদেশি তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ১ সেপ্টেম্বর সকালে এই দুর্ঘটনা ঘটে। তার বাবা অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের অ্যাকাউন্ট্যান্ট।

জানা গেছে, দুর্ঘটনাকালে নূসরাত সাইকেল চালিয়ে বাসা থেকে দুই  ব্লক দূরে ক্লাশে যাচ্ছিলেন। লিয়ন স্ট্রিট ও লরিয়র অ্যাভেনিউ সংযোগস্থলে টমলিনসন কন্সট্রাকশনের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মূলধারার বিভিন্ন টিভি চ্যানেল ও অন লাইন পত্রিকায় এ সংবাদ প্রকাশের পরপরই স্যোশাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে। এতে কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশনসহ প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Nusrat

নূসরাতের মৃত্যুতে অটোয়ার সিটি মেয়র জিম ওয়াটসন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ঘাতক ট্রাকটির মালিক টমলিনসন কন্সট্রাকশনও এক বিবৃতিতে এ ঘটনার জন্য গভীর দু:খ প্রকাশ করে জানিয়েছে, তাদের প্রতিষ্ঠান অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নিয়েছে। পুলিশের তদন্তকেও তারা সর্বাত্মক সহযোগিতা করছে। মাত্র তিন বছর আগে বাবার  চাকরির সুবাদে পরিবারের সঙ্গে অটোয়ায় এসেছিলো নূসরাত।

এদিকে নূসরাতের অকাল মৃত্যুতে কানাডা প্রবাসীদের মধ্যে গভীর শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে । এ মৃত্যু নেহাতই দুর্ঘটনা না- অন্য কিছু তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

উল্লেখ্য, নিউইয়র্কে একের পর এক প্রবাসী হত্যাকাণ্ডের পর এরকমের ঘটনা জনমনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সূত্র : সিবিসি নিউজ

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...