প্রকাশিত: ২৭/০৫/২০১৮ ৯:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৪ এএম

ডেস্ক নিউজ : নাগরিক ঐক্যের ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। রোববার (২৭ মে) রাজধানীর এশিয়ান হোটেলে এই ইফতার মাহফিল হবে।

দুই দলের ওই দুই নেতা ইফতার মাহফিলে আসবেন কি না জানতে চাইলে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না শনিবার রাতে বলেন, মির্জা ফখরুল সাহেব কনফার্ম করলেও ওবায়দুল কাদের সাহেব এখনো কনফার্ম করেননি।

তিনি বলেন, আমি নিজে দুজনের সঙ্গে কথা বলেছিলাম। তাদের মধ্যে মির্জা ফখরুল সাহেব বলেছেন তিনি আসবেন। অপরদিকে ওবায়দুল কাদের সাহেব ২/১ দিন পরে জানাবেন বলেছিলেন। কিন্তু শনিবারও তিনি কিছু জানাননি। আমি তাকে মেসেজ দিয়েছিলাম, সেই মেসেজের জবাবও পাইনি।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে কারা থাকবেন জানতে চাইলে মান্না বলেন, যুক্তফ্রন্টের নেতারা সবাই থাকবেন। আরও অনেকেই আসার কথা রয়েছে। এর মধ্যে বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, আসম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকীর নাম উল্লেখ করেন তিনি।

এদিকে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান শনিবার রাতে বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল নাগরিক ঐক্যের ইফতার মাহফিলে যাবেন।

অপরদিকে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের মোবাইল ফোনে দুবার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer