ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০২/২০২৩ ৪:৪৬ পিএম

আন্দোলনের নামে কেউ রাস্তায় বসে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মালিবাগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সিআইডি কার্যালয়ে ‘মানি লন্ডারিং প্রতিরোধ ও ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন’ প্রশিক্ষণ শীর্ষক কোর্সের সনদ বিতরণে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। বিরোধীদলটির সমমনা দলগুলোর বিএনপির কর্মসূচির দিন কর্মসূচি পালন করে আসছে।

সরকারবিরোধী আন্দোলনের কোনো একটা পর্যায়ে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো ঢাকায় বিপুল লোক নিয়ে বসে পড়তে পারে বলে আশঙ্কা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। বিএনপি একবার বসতে পারলে দলটি সরকারের পতনের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে যেতে পারে এমন ধারণা থেকেই পাল্টা কর্মসূচি দিয়ে রাজপথে আছে আওয়ামী লীগও।

বৃহস্পতিবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে কেউ রাস্তায় বসে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

আসাদুজ্জামান খান বলেন, ‘আজ যদি জনগণের নিরাপত্তার কথা বলেন, তাহলে আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে আহ্বান রাখব তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। রাস্তাঘাট বন্ধ না করে। নগরবাসীর চলাচল বিঘ্নিত না করে।’

বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের বিরক্ত হয়, এমন কোনো কাজ যেন তারা না করেন। তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা আমাদের কোনো আপত্তি নেই। আবার যদি আন্দোলনের নামে ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন। তাহলে আইশৃঙ্খলা বাহিনী যা করার তাই করবে।

১১ ফেব্রুয়ারি বিএনপির কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্যদলও আছে তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer