প্রকাশিত: ০৪/০৬/২০২০ ১০:০৩ এএম

শেরপুরের ঝিনাইগাতীতে করোনা শনাক্তের কথা শুনে বাড়ি থেকে পালিয়েছেন শনাক্ত হওয়া এক নারী (২৬)। বুধবার (৩ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন ওই নারীর পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। বাড়ি থেকে পালিয়ে যাওয়া ওই নারী ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা এলাকার আমিরুলের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহেদ ইকবাল জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে ওই নারীর করোনা পজিটিভ আসলে তাকে নিজ বাড়িতেই হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু করোনা শনাক্তের কথা শুনে হোম আইসোলেশনে না থেকে বাড়ি থেকে পালিয়েছেন তিনি। ওই নারীকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছে না। বুধবার স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই নারীর খোঁজ-খবর নিতে গেলে তার পালানোর বিষয়টি জানাজানি হয়।

ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, বাগেরভিটা এলাকায় করোনা শনাক্ত হওয়া ওই নারীকে খোঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়ির লোকজনও কোন সন্ধান দিতে পারছে না। তাই ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ এলাকার লোকজনকে খোঁজার জন্য বলে দিয়েছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন বলেন, করোনা শনাক্ত হয়ে এলাকা থেকে পালিয়ে যাওয়া খুবই দুঃখজনক। মানুষ নিজে নিজে সচেতন না হলে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তবে তাকে খুঁজতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...