প্রকাশিত: ০৬/০৪/২০২১ ৭:২৩ পিএম

মানুষের বেপরোয়া আচরণের কারণে কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহাখালিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোভিড হাসপাতালে দুইশ আইসিইউ বেডের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া গতবারের চেয়ে ১০ থেকে ১১ গুণ করোনা রোগী বেড়েছে এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক আরও বলেন, দেশ ও মানুষের মঙ্গলের জন্যই লকডাউন দেওয়া হয়েছে। কারো ওপর বল প্রয়োগ করতে চায় না সরকার। নিজেদের মঙ্গলের জন্য সবার স্বাস্থ্যবিধি মানা উচিত।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer