প্রকাশিত: ২৭/০৫/২০২০ ৬:৫২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
করোনা ভাইরাস সংক্রামণ বেড়ে যাওয়ায় করোনা রোগী সনাক্ত করতে প্রায় সাড়ে ১১লক্ষ রোহিঙ্গা শরনার্থীর জন্য পৃথক পিসিআর (পলিমারি চেইন রি-এ্যাকশন) ল্যাব স্থাপনের চিন্তা করা হচ্ছে। উখিয়া টেকনাফ এলাকায় রোহিঙ্গা শরনার্থীদের চিকিৎসা সেবায় স্থাপিত ফিল্ড হাসপাতাল, করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় উখিয়া কলেজের দক্ষিণে জাদিমুড়া এলাকায় স্থাপিত নতুন কোভিড হাসপাতাল অথবা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তাবিত এই পিসিআর ল্যাব স্থাপন করা হবে।

বিষয়টি কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে এবং কার্যক্রম অনেকদূর এগিয়ে গেছে। করোনার স্যাম্পল টেস্টের জট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। তিনি আরো বলেন, প্রস্তাবিত এই পিসিআর ল্যাবটি স্থাপন করা হলে প্রয়োজনে সেই ল্যাবে উখিয়া-টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর করোনার স্যাম্পল টেস্টও সম্পৃক্ত করে দেওয়া যাবে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer