প্রকাশিত: ২৫/০৬/২০২০ ১২:১২ এএম , আপডেট: ২৫/০৬/২০২০ ১২:১৪ এএম

ইমাম খাইর, কক্সবাজার::
করোনা আক্রান্ত হয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আদিবুল ইসলাম।
বুধবার (২৪জুন) কক্সবাজার মেডিকেল কলেজের রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। মঙ্গলবার তিনি স্যাম্পল জমা দেন।
তবে, সামান্য জ্বর থাকলেও শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয়।
হোম আইসোলেশন থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
বুধবার দিবাগত রাত ১২ টায় মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন সদর সার্কেল মোঃ আদিবুল ইসলাম।
তিনি জানান, সোমবার সন্ধ্যা থেকে তার শরীরে জ্বর ও সামান্য গলা ব্যথা হয়। মঙ্গলবার স্যাম্পল জমা দেন। বুধবার করোনা ‘পজিটিভ’ রিপোর্ট হাতে পান।
অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম করোনা পরিস্থিতির শুরু থেকেই ফ্রন্টলাইনে থেকে দায়িত্ব পালন করে আসছেন।
করোনা আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহ ও ত্রাণ বিতরণে সার্বক্ষণিক মাঠে ছিলেন। আজ নিজেই আক্রান্ত হলেন পুলিশের চৌকস এই কর্মকর্তা।
সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মোঃ আদিবুল ইসলাম।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer