প্রকাশিত: ০৯/০৬/২০২০ ৭:৫৭ পিএম

করোনা আক্রান্তের মধ্যে দেশের চতুর্থ স্থানে কক্সবাজার
দেশে আশঙ্কাজনক হারে করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাড়ছে। প্রতিদিনই ঘটছে মৃত্যুর ঘটনা।আক্রান্তের মধ্যে দেশে চতুর্থ স্থানে রয়েছে কক্সবাজার। তাই জেলার পাঁচ উপজেলাকে করোনার ‘রেড জোন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় রোহিঙ্গাসহ ৯৯ জন। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৮৯ জন এবং সুস্থ হয়েছেন ২৭৪ জন।
অপরদিকে, গত ৪৮ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন এক সাংবাদিকসহ পাঁচজন। সর্বশেষ সোমবার করোনা উপসর্গ নিয়ে শিক্ষক নাজিম উদ্দিন মারা গেছেন। আর ৬৮ দিনে জেলায় করোনায় মৃত বেড়ে দাঁড়াল ২২ জনে।
সোমবার রাতে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দুটি পিসিআর ল্যাবে সর্বাধিক ৪৭৭টি নমুনা পরীক্ষা হয়।’

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...