রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ আরসা সদস্যদের গুলিতে মো. সাবের (২৫) নামে ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক ম্যাসেঞ্জারে গুজব ছড়ানোর অভিযোগে ডাক্তার ইফতেখার আদনান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। ডা. ইফতেখার আদনান নগরের দুই নম্বর গেইট মেয়র গলির বাসিন্দা।
তিনি ইউএসটিসি মেডিকল থেকে এমবিবিএস পাশ করে আবুল খায়ের গ্রুপ ও মেডিকেল সেন্টারে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।
সন্ধ্যায় উপ-কমিশনার উত্তর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত সাংবাদিকদের জানান সিএমপি অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ ও ডিসি (উত্তর) বিজয় বসাক।
পাঠকের মতামত