প্রকাশিত: ২৯/০৪/২০২১ ১:৪৫ পিএম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সংক্রমণে দক্ষিণ এশিয়ার মৃত্যুপুরী এখন ভারত। দিন যাচ্ছে; বাড়ছে আক্রান্ত, হচ্ছে মৃত্যু। আজ বৃহস্পতিবার দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ৭৩২ জনের। আক্রান্ত ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন। প্রতিবেশী দেশে দ্রুত অবনতি হওয়া করোনভাইরাস পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।

জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মধ্যে থাকছে- ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে ভারতে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ সরকার। এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে সংহতি জানাচ্ছে বাংলাদেশ এবং প্রাণ বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

সঙ্কট নিরসনে বাংলাদেশের মানুষের চিন্তা-ভাবনা ও প্রার্থনা ভারতের জনগণের সঙ্গে রয়েছে। প্রয়োজনে ভারতকে আরো সহায়তা দিতে বাংলাদেশ আগ্রহী বলেও জানানো হয় বিবৃতিতে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...