কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক
নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে চট্রগ্রামের পুলিশ কমিশনার মহাবুবর রহমান জানান।
তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর ২৮ জুন ঢাকায় পঠিয়ে দেওয়া হয়েছিল মিজানুর রহমানকে। তার স্ত্রী ও সন্তানও ভাইরাসে আক্রান্ত।
২২তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া মিজানুর রহমানই প্রথম এসপি পদমর্যাদার কর্মকর্তা, যিনি করোনাভাইরাসে মারা গেলেন।
পাঠকের মতামত