প্রকাশিত: ০২/০৬/২০২০ ৯:৪৯ এএম , আপডেট: ০৩/০৬/২০২০ ৯:২৫ এএম

ডেস্ক নিউজ::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের ৭১ বছরের এক বৃদ্ধ রোহিঙ্গা চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরন করেছেন। এ প্রথম করোনা আক্রান্তে রোহিঙ্গার মৃত্যু হয়। কক্সবাজার শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয় কারী ডা :আবু তোহা এম আর এইচ ভুঁইয়া বলেন সোমবার রাতে বলেন মারা যাওয়া শরনার্থী ৭১ বছরের বৃদ্ধ। তিনি সারি আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। তিনি আরে বলেন ১জুন কক্সবাজার মেডিকেল ল্যাবে যে ৫ জনের করোনা পজিটিভ এসেছে তার মধ্যে একজন পজিটিভ আর অপর ৪ জন ফলোআপ রোগী। এছাড়া এ পর্যন্ত ২৯ করোনা রোগী পজিটিভ হয়েছেন এবং ৩০ জনের অধিক আইসোলেশন (সারি) সেন্টারে চিকিতসা নিচ্ছেন।কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ২৮৩ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৯৬ টি নমুনার ফল আসে পজিটিভ।এ মধ্যে ৫ রোহিঙ্গাও রয়েছে।এছাড়া এদিন ক্যাম্পে দুটি আন্তর্জাতিক সংস্থার ডাক্তার ও স্বাস্থ কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।এদিকে প্রথম কোনো রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরে শরণাথী শিবিরগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। রোহিঙ্গা মাঝিরা জানিয়েছেন, করোনায় তাদের একজনের মৃত্যূর খবরে লোকজন ভয়ে আছে। তাদের অভিযোগ রোহিঙ্গাদের এ ভাইরাস কখনো ছিল না।তারা এ প্রথম এ নাম শুনেছেন। মুলত ক্যাম্পে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে আগত আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরতদের মাধ্যমে এ ভাইরাসটি তাদের মধ্যে ছড়িয়েছে। আর ক্যাম্পগুলো ঘন বসতি হওয়ায় সবচেয়ে ঝুঁকিতে এখন রোহিঙ্গারা।তাদের মতে,ক্যাম্পগুলোতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে চোখে পড়ার মতো কার্যক্রম নেওয়া হয়নি। কীভাবে এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা যায়, সেটি অনেকেই এখন পর্যন্ত জানে না।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...