ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৫/২০২৩ ৯:৫৮ এএম , আপডেট: ৩১/০৫/২০২৩ ৬:১০ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের প্রায় ৯০ ভাগ মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এখন টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে। কয়েক দিনে করোনাভাইরাসের সংক্রমণ একটু বাড়লেও স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। দেশের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তাঁরা যথাযথ চিকিৎসা দিতে পারেন।’

আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা গ্রামে বেসরকারি হোপ ম্যাটারনিটি অ্যান্ড ফিস্টুলা হাসপাতাল উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকলেও সেখানে আলাদা নজরদারি রয়েছে বলে জানান জাহিদ মালেক। তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে যাতে বাইরে ডেঙ্গু ছড়াতে না পারে এ বিষয়ে সজাগ রয়েছে স্বাস্থ্য বিভাগ।’

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান হোপ ফাউন্ডেশন ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত ওই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছে।

হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইফতেখার মাহমুদ মিনারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, এনজিও ব্যুরোর মহাপরিচালক মো. মনিরুজ্জামান ও রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা প্রমুখ

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...