ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ৯:০২ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ম্যানেজার মো. মীর কামরুল হাসান (৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎শনিবার(১৫ আগষ্ট) সকাল ৯ টার দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ মোহাম্মদ আলী।
‎
‎‎গেলো ১০ আগস্ট রাত সাড়ে ৭টার কিছু পর সুগন্ধা পয়েন্টের সি-গাল হোটেলের রেস্টুরেন্টের ভেতরে এক পর্যটকের সাথে খাবারের বিষয় নিয়ে বাকবিতন্ডা হয় এবং হুমকি প্রদান করে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে অভিযুক্ত ম্যানেজার মো. মীর কামরুল হাসান (৪৯) সী গাল হোটেল প্রধানমন্ত্রী তারেক রহমানের বলে দাবী করে। যা মোটেও সত্য নয় এবং প্রতারণা বলে দাবি করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মন্তব্য করে।

এমন পরিস্থিতিতে ১৫ আগস্ট কক্সবাজার সদর মডেল থানার এস আই শুভ রুদ্র বাদী হয়ে ‎ প্রতারণা এবং হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
‎
‎কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মুহাম্মদ আলী টিটিএনকে জানান,প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎গ্রেফতারকৃত মো: মীর কামরুল হাসান টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বানিয়ারা এলাকার মীর মোহাম্মদ ইউসুফের ছেলে এবং তিনি কক্সবাজারের সি-গাল হোটেলের রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পাঠকের মতামত

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ ছাত্রলীগ কে নিষিদ্ধ ঘোষণার প্রায় দুই বছর পর কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা!

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের ...