উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ২:১১ পিএম

ভারি বৃষ্টির মধ্যে গাছ পড়ে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে প্রায় ৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দুই উপজেলার বিপুলসংখ্যক গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উখিয়ার মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভারি বৃষ্টির সময় সড়কের পাশে থাকা একটি বড় রেইনট্রি গাছ হঠাৎ বিদ্যুৎ লাইনের ওপর ভেঙে পড়ে। এতে চারটি খুঁটির সমন্বয়ে নির্মিত বক্স পোল ক্ষতিগ্রস্ত হয় এবং ৩৩ কেভি মেইন লাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর থেকে উখিয়া-টেকনাফের পাশাপাশি মেরিন ড্রাইভ ও জালিয়াপালং এলাকার বিভিন্ন অংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

গাছ অপসারণ ও দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে নিরাপদে গাছটি অপসারণে সহযোগিতা করছেন তারা।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের হিসাবে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উখিয়া-টেকনাফ এলাকায় অন্তত তিন লাখ গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম, মোবাইল যোগাযোগ ও দৈনন্দিন জীবনযাত্রায়ও এর প্রভাব পড়েছে।

তবে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কায়জার নূর বলেন, সকালে গাছ পড়ে ৩৩ কেভি মেইন লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন।

তিনি বলেন, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে বিকেল ৫টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer