প্রকাশিত: ১৪/০৬/২০২০ ৪:৪৬ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন চকরিয়া উপজেলার লুমঘাট চা-বাগানের বাসিন্দা, প্রখ্যাত চিকিৎসক ডা. স্টিফেন গনসালভেজ (৪৫))।

রবিবার (১৪ জুন) সকাল ১১টায় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে প্রচন্ড শ্বাসকষ্ট (করোনা উপসর্গ) নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়।

ডা. স্টিফেন গনসালভেজ চা-বাগান এলাকার মৃত রেসলী গনসালভেজের ছেলে। তিনি ১ ছেলে ২ মেয়ের জনক।

একই দিন বিকাল ৪টার দিকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

খবর নিশ্চিত করেছেন ডা. স্টিফেন গনসালভেজের বাল্যবন্ধু কক্সবাজার জেলা ক্রিড়া সংস্থার নির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক এম.আর মাহবুব।

তিনি জানান, ডা. স্টিফেন গনসালভেজের মা মাসাং গনসালভেজ একই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুপথযাত্রী।

ডা. স্টিফেন গনসালভেজের আত্মার সদগতি ও মায়ের সুস্থতা কামনা করেছেন সাংবাদিক এম.আর মাহবুব।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...