প্রকাশিত: ২৪/০৬/২০২০ ৯:২৬ এএম

করোনার উপসর্গ নিয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমানের (৫৩) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত এএসআই হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।

জানা যায়, গত ১৬ জুন অসুস্থ হয়ে পরলে তাকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতে তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer