প্রকাশিত: ০১/০৬/২০২০ ১০:১৮ এএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের মধ্যম নুনিয়ারছড়ার তরুণ ব্যবসায়ী মোহাম্মদ করিম (৩০) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনার উপসর্গ নিয়ে দুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সে ওই এলাকার শামসুল আলম প্রকাশ শামসু মাঝির ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।

মোহাম্মদ করিমের ভাগ্নে সাজ্জাদুল ইসলাম বিশাল এ খবর মুঠোফোনে জানিয়েছেন।

তিনি জানান, তার মামাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে রবিবার সকালে আইসিউতে নেয়া হয়। আজ সোমবার সকালে মারা যান।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer