ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১২/২০২৩ ৭:২৮ এএম

কেমব্রিজ ‘ও’ লেভেল পরীক্ষায় শ্রীলঙ্কা থেকে কম্পিউটার বিজ্ঞানে প্রথম ও বিশ্বে ষষ্ঠ হয়েছে বাংলাদেশের রিয়াদুল ইসলাম ভূঁইয়া। রিয়াদুল ইসলাম কেমব্রিজ এডুকেশন সিস্টেমে পরিচালিত শ্রীলঙ্কার ইয়োশিদা শোকানজি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী হিসেবে এ পরীক্ষায় অংশ নেয়।

কেমব্রিজ ইউনিভার্সিটি স্বীকৃত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ বিশ্বের ৪০ টি দেশের মধ্যে ‘আইজিসিএসই’, ‘ও’ লেভেল এবং ইন্টারন্যাশনাল ‘এএস’ ও ‘এ’ লেভেলে এই পরীক্ষাটি নিয়ে থাকে।

গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অবস্থিত বন্দরনায়েক মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে শ্রীলঙ্কা থেকে কেমব্রিজ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলধারীদের সংবর্ধিত করা হয়।

এবার শ্রীলঙ্কা থেকে মোট ১৮৩ জন শিক্ষার্থী কেমব্রিজ ‘আইজিসিএসই’, ‘ও’ লেভেল এবং ইন্টারন্যাশনাল ‘এএস’ ও ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। একক বিষয়ে রিয়াদুল ইসলামসহ ৭৪ জন সর্বোচ্চ নম্বর অর্জন করেছে। এরমধ্যে রিয়াদুল ছয় বিষয়ে ‘এ স্টার’ ও এক বিষয়ে ‘এ’ নিয়ে ইয়োশিদা শোকানজি ইন্টারন্যাশনাল স্কুলে শীর্ষস্থান দখল করেছে।

রিয়াদুল ইসলামের বাবা ওয়াসীম আকরাম বাংলাদেশী ও মা সুদারমা লতা নিলমিনি শ্রীলঙ্কান। রিয়াদুলের জন্ম লেবাননে। বাবার পরিবারে দেখভাল করার কেউ না থাকায় ২০১৪ সাল থেকে মায়ের সঙ্গে শ্রীলঙ্কায় বসবাস করে রিয়াদুল।

রিয়াদুল ইসলামের মা-বাবা তার এমন সাফল্যে গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এ ছাড়া স্কুল শিক্ষক, স্কুল কর্তৃপক্ষ এবং পরিবারের সকলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...