প্রকাশিত: ১৫/০৮/২০১৬ ৭:৩০ এএম
attohatta-lashআনোয়ার হোছাইন সদর :
কক্সবাজার সদরের ইসলামপুরে কবরস্থানের গাছে স্থানীয় এক তরুণের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।রবিবার রাত ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের কৈলাসের ঘোনা কবরস্থানের এক গাছে এ লাশের সন্ধান মিলে।নিহত তরুণ ইব্রাহীম( ২৩) উত্তর নাপিতখালী এলাকার নুরুল আলমের ছেলে ও সাবেক মেম্বার ইউছুফ আলীর ভাতিজা।রিপোর্ট লিখা পর্যন্ত স্বজনরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌছেছে বলে জানা গেছে।নিহত তরুণের জেঠাত ভাই নুরুল আবছার ঘটনাস্থল থেকে জানান,তারা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেছেন এবং গলায় রশির ফাঁস লাগানো অবস্থায় কবরস্থানের একটি  তেতুল গাছের উচু  ঢালে ঝুলে থাকতে দেখেছেন।তবে হত্যা না আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছে না।সংবাদ পেয়ে  শতশত জনতা ঘটনাস্থলে  ভিড় করছে।ইউনিয়নের নব নির্বাচিত   চেয়ারম্যান আবুল কালাম ঘটনাটি পুলিশকে অবহিত করেছেন বলে জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer