ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১১/২০২৬ ৫:০০ পিএম

নিয়োগ বিজ্ঞপ্তি

মুক্তি কক্সবাজারে ক্রেডিট অফিসার পদে ৩০ জন নিয়োগ

প্রতিষ্ঠানের নাম: মুক্তি কক্সবাজার (Mukti Cox’s Bazar)
পদের নাম: ক্রেডিট অফিসার (লেভেল-২)
পদসংখ্যা: ৩০ জন
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: বান্দরবান, চট্টগ্রামসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিভিন্ন স্থান
বেতন: ২৩,০০০–২৫,০০০ টাকা (মাসিক)
চাকরির ধরন: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৫ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

প্রতিষ্ঠানের পরিচিতি

মুক্তি কক্সবাজার বাংলাদেশের উন্নয়ন খাতে একটি সুপরিচিত ও স্বনামধন্য প্রতিষ্ঠান। ১৯৯৬ সাল থেকে প্রতিষ্ঠানটি কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও নোয়াখালী জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় পিকেএসএফের (PKSF) সহযোগিতায় বাস্তবায়নাধীন ক্ষুদ্রঋণ সহায়তা কর্মসূচির আওতায় ক্রেডিট অফিসার (লেভেল-২) পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

দায়িত্ব ও কর্তব্য

১. ঋণ বিতরণ, কিস্তি আদায় ও সঞ্চয় সংগ্রহ করা।
২. নিয়মিত গ্রুপ সভা পরিচালনা করা।
৩. ঋণের সঠিক ব্যবহার ও পুনঃপরিশোধ নিশ্চিত করা।
৪. খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও আদায় কার্যক্রম জোরদার করা।
৫. প্রতিষ্ঠানের নীতিমালা ও পিকেএসএফের নির্দেশনা বাস্তবায়ন করা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে—

১. হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)।
২. বর্তমানে/পূর্বে কর্মরত দুইজন পেশাগত রেফারির নাম ও যোগাযোগের তথ্য।
৩. সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের অনুলিপি।
৫. জাতীয় পরিচয়পত্রের (NID) পরিষ্কার ফটোকপি।

আবেদন পাঠানোর ঠিকানা

বরাবর: পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ
মুক্তি কক্সবাজার, প্রধান কার্যালয়
মুক্তি ভবন, গোলদিঘীরপাড়, কক্সবাজার-৪৭০০।

ই-মেইল: jobsmukticox@gmail.com

আবেদনপত্র সরাসরি ডাকযোগে, ই-মেইলে অথবা অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে। খামের ওপর অথবা ই-মেইলের Subject Line-এ অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

নিয়োগ সংক্রান্ত শর্তাবলি

  • শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  • যোগ্য নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
  • নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
  • প্রতিষ্ঠানটি সেফগার্ডিং বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

 

https://bdjobs.com/h/details/1552989?ln=1

সতর্কতা: চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। নিয়োগের নামে আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।

পাঠকের মতামত

৩৫,০০০ টাকা বেতনে ফিল্ড ফ্যাসিলিটেটর নিয়োগ দিচ্ছে এনজিও পালস্, কর্মস্থল, উখিয়া

নিয়োগ বিজ্ঞপ্তি প্রোগ্রাম ফর হেল্পলেস অ্যান্ড ল্যাগড সোসাইটি (PHALS) পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর (Field Facilitator) ...

জনবল নিয়োগ দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), কর্মস্থল, কক্সবাজার

কক্সবাজারে চাকরি দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) কক্সবাজারে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের ...

মাসিক বেতন ৪৯ হাজার টাকা বেতন জনবল নিচ্ছে অ্যাকশনএইড, কর্মস্থল, কক্সবাজার

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...

কেস ওয়ার্কার/ ফিল্ড ফ্যাসিলিটেটর পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক, কর্মস্থল, টেকনাফ, উখিয়া

ব্র্যাক এনজিও কেস ওয়ার্কার/ ফিল্ড ফ্যাসিলিটেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক ...