প্রকাশিত: ১৬/০১/২০১৭ ৯:৪৩ পিএম

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন, র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ পাঁচজনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে নেয়া হয়েছে।সোমবার বিকেল সোয়া ৫টার দিকে তাদের কারাগারের কনডেম সেলে নেয়া হয়।

কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত অন্যরা হলেন, র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক বরখাস্ত লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, র‌্যাবের ক্যাম্প কমান্ডার বরখাস্ত মেজর আরিফ হোসেন, র‌্যাবের ক্যাম্প কমান্ডার বরখাস্ত লে. কমান্ডার মাসুদ রানা ও ল্যান্স নায়েক বেলাল হোসেন।

এর আগে সোমবার সকাল ৭টার দিকে দুইটি প্রিজন ভ্যানে করে কড়া প্রহরায় তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন ওই পাঁচজনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দেন। রায় ঘোষণার সময় ওই পাঁচজনসহ ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার ১২ আসামি পলাতক রয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, বিকেল সোয়া ৫টার দিকে আসামি র‌্যাবের ক্যাম্প কমান্ডার বরখাস্ত মেজর আরিফ হোসেন এবং র‌্যাবের ক্যাম্প কমান্ডার বরখাস্ত লে. কমান্ডার মাসুদ রানাকে এ কারাগারে আনা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, তার কারাগার থেকেও ওই মামলার তিন আসামি র‌্যাব-১১এর সাবেক অধিনায়ক বরখাস্ত লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, সিদ্দিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, ল্যান্স নায়েক বেলাল হোসেনকে একই সময়ে আনা হয়।

রাতেই তাদের ফাঁসির কনডেম সেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer