প্রকাশিত: ৩০/০৯/২০১৯ ৯:৪১ পিএম , আপডেট: ৩০/০৯/২০১৯ ৯:৪৫ পিএম

কনডমে ভরে বিশেষ অঙ্গে লুকিয়ে ইয়াবা পাচার করতে গিয়েও ধরা পড়েছেন শ্যামলী বেগম (২৮) নামে এক বিমানযাত্রী। সোমবার বেলা ৩টার দিকে নিরাপত্তা তল্লাশিকালে ইয়াবাসহ তাকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।

আটক শ্যামলী বেগম টাঙ্গাইলের মির্জাপুর গড়াই এলাকার আজাহার মিয়ার স্ত্রী।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম সাইদুজ্জামান জানান, আটক শ্যামলী বেগম একটি বেসরকারি ফ্লাইটের যাত্রী ছিলেন। নিরাপত্তা গেটে তল্লাশিকালে দায়িত্বরত নারী আনসার তার দেহ থেকে ইয়াবা উদ্ধার করেন। বিশেষ অঙ্গে ঢুকানো কনডমের ভেতর রাখা ছোট ছোট বেশ কয়েকটি পোটলায় ৫ শতাধিক ইয়াবা পাওয়া যায়। বিকেলেই তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার থানা পুলিশের ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে। জাগো নিউজ

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer