প্রকাশিত: ১৩/০৩/২০১৮ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩১ এএম
ইউএস বাংলা এয়ারলাইন্স

ডেস্ক রিপোর্ট::

মার্চ মাসের শুরুতেই বউ সেজেছিলেন আখি মনি জেসি ফারিয়া।
দীর্ঘদিনের ভালোবাসার মানুষ মিনহাজ বিন নাসিরেরর সঙ্গে মহাধুমধাম করে পারিবারিক আয়োজনে গাঁটছাড়া বেঁধেছিলেন।

দেখেছিলেন নতুন জীবন সাজিয়ে নেয়ার স্বপ্ন।
কিন্তু সেই স্বপ্নে এতো দ্রুত আঘাত আসবে, তা কে ভেবেছিল!
সোমবার স্বামির সঙ্গে হানিমুনের জন্য ইউএস বাংলার ফ্লাইট চেপে নেপাল যাচ্ছিলেন।
কিন্তু কাঠমান্ডুতে ল্যান্ড করার আগেই বিধ্বস্ত হয় ফ্লাইটটি।
আঁখি মণির ভাই সাকিব আরটিভি অনলাইনকে জানান, এ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হচ্ছে।
ইউএস বাংলা এয়ারলাইন্স বিএস-টু ওয়ান ওয়ান ফ্লাইটটি দুর্ঘটনায় ২ শিশুসহ ৪৯ জন নিহতের খবর জানিয়েছে নেপাল পুলিশ।
এছাড়া ১৭ জন মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন আছে।

নেপাল পুলিশের ‍মুখপাত্র ডিআইজি মনোজ নিউপেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
একটি সূত্রে জানা গেছে, বিমানটিতে চারজন ক্রুসহ ৩২ জন বাংলাদেশি যাত্রী ছিল।
দুর্ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
এদিকে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে সিভিল এভিয়েশন। আগামীকাল মঙ্গলবার তারা কাঠমাণ্ডু যাবেন বলে জানা গেছে।
নেপালের ভ্রমণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুরেশ আচার্য জানান, সোমবার বিকেলে বিধ্বস্ত হওয়া এই বিমানে ৪ ক্রুসহ ৭১ জন ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুটি শিশু।
নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুর সোয়া দুইটার দিকে এই ঘটনায় সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে টিআইএ।

পাঠকের মতামত

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
Single Page Footer