প্রকাশিত: ০৯/০৮/২০১৮ ৮:০৬ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মহাজনপাড়ার হাজারো মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে গত ৩ অাগস্ট সরেজমিনে পরিদর্শনে গিয়ে দ্রুত সময়ের মধ্যে রাস্তা নির্মানের প্রতিশ্রুতি দিয়েছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব অাবদুর রহমান বদি। এমপি বদির দেয়া কথা মত সোমবার সকালে মহাজনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা ও গাইডওয়াল নির্মানের কাজ শুরু হয়। গত ৩ দিনে গাইড ওয়ালের বেশকিছু কাজ শেষ হয়।
বুধবার বিকেলে কাজের অগ্রগতি পরিদর্শন করতে গেলে এমপি বদি জানান, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। সে উন্নয়নের অংশ হিসেবে গ্রামীন অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকা প্রতীকে ভোট দেয়ার অাহবান জানান তিনি।
তিনি অারো বলেন, আমি কথা যেটা দিই সেটা পূরন করার চেষ্টা করি। কারন উখিয়া-টেকনাফের মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তাদের উন্নয়নে কাজ করাই অামার লক্ষ্য। অসমাপ্ত উন্নয়নগুলো দ্রুত শেষ করা হবে।
এসময় এমপি বদির সাথে অারো ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক অাজাদ, ইউপি সদস্য স্বপন শর্মা রনি, আওয়ামীলীগ নেতা মোঃ ইসহাক, যুবলীগ নেতা মোঃ তহিদ প্রমূখ।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer