প্রকাশিত: ২৩/০৯/২০১৯ ১০:০৯ পিএম , আপডেট: ২৩/০৯/২০১৯ ১০:১৮ পিএম

কক্সবাজার শহরের লালদীঘিরপাড় থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম নিবন্ধন সনদ জালিয়াত চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জালিয়াতির বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লালদীঘির পাড়ের জিয়া কমপ্লেক্স থেকে এসব সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ‘কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ রাশেদ (২১), চকরিয়ার খুটাখালী এলাকার হারুন আর রশিদের ছেলে মো. ওসমান (৩৫), পাহাড়তলী এলাকার মৃত ইলিয়াছের ছেলে শফিকুল ইসলাম (৪৮), সৈয়দ করিমের ছেলে মোহাম্মদ ফরহাদ (২১) ও শামসুল হুদার ছেলে তাসিন হোসেন (২১)।

রাত আটটার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদের এসব সরঞ্জামসহ আটক করা হয়। পরবর্তী ব্যবস্থা শেষে তাদের কারাগারে পাঠানো হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...