প্রকাশিত: ১০/০৭/২০১৯ ৯:৩৮ এএম , আপডেট: ১০/০৭/২০১৯ ৯:৩৯ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসা একটি মাছ ধরার ট্রলার থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই জেলে।

বুধবার (১০ জুলাই) ভোরে এসব মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। তবে নিহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজার টুরিস্ট পুলিশের এএসপি ফখরুল করিম বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাঙাচোরা একটি মাছ ধরার ট্রলার ভেসে আসার খবর পাওয়া যায়। পরে টুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে ট্রলারটির আশপাশে চারটি মরদেহ ভাসমান অবস্থায় এবং আরও দু’টি মরদেহ ট্রলারের পাটাতনের ওপর পাওয়া যায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি। এটি বাংলাদেশের না মিয়ানমারের সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় অনেকেই ধারণা করছেন এটি মিয়ানমারের ট্রলার হতে পারে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer