প্রকাশিত: ০৪/০৮/২০২২ ১০:১০ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ। জোয়ারের সাথে ভেসে আসা মৃত জেলিফিশগুলো ভাটার সময় সৈকতে আটকা পড়ছে। সৈকতের সুগন্ধা, লাবনী, কলাতলী ও দরিয়ানগরসহ প্রায় সবগুলো পয়েন্টেই চোখে পড়ছে ১০ থেকে ১৫ কেজি ওজনের একেকেটি মৃত জেলিফিশ।

সৈকতে মৃত জেলিফিশ ভেসে আসার ঘটনা প্রায়ই ঘটে। তবে এত সংখ্যক জেলিফিশ ভেসে আসার ঘটনা আগে দেখা যায়নি। সৈকতের দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা বলছেন, এক সপ্তাহ ধরে শত শত জেলিফিশ সৈকতে ভেসে আসছে। তবে কী কারণে এত বিপুল সংখ্যক জেলিফিশ মারা পড়ছে, তা অনুমান করতে পারছেন না তারা।

তবে সমুদ্র বিজ্ঞানীদের ধারণা, জেলেদের জালে আটকা পড়েই জেলিফিশগুলো মারা পড়ছে। তবে এ পেছনে সমুদ্র দূষণ বা অন্য কোনো কারণ আছে কিনা, গবেষণার মাধ্যমে সেটি জানা যাবে।

সৈকত ঘুরে দেখা গেছে, পর্যটকরা এসব মৃত জেলিফিশ ধরে দেখছেন এবং ছবি তুলছেন। তাদেরকে এসব জেলিফিশ হাত দিয়ে স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুত্র: যমুনাটিভি

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer